ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:২৯ দুপুর

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা।

এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান সমর্থিত গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

আরও পড়ুন

লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

চুক্তি না হলেও তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ করা হবে : ট্রাম্প

মধুখালীতে লোকাল ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত

সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল