ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ১১:২৫ দুপুর

স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরি  ৩২৬৬ টাকা

স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরি  ৩২৬৬ টাকা, ছবি: সংগৃহীত।

দেশের বাজারে টানা চার দফায় বাড়ল স্বর্ণের দাম। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

বুধবার (১ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন করে মূল্য সমন্বয়ের তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এই সিদ্ধান্ত আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বরাবরের মতো বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৫১বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দাম বাড়ল প্রতি ভরি  ৩২৬৬ টাকা

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

পুলিশ বাহিনী আবার ফিরছে আগের পোশাকে 

ইরানে যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই