ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ এপ্রিল, ২০২৬, ০১:১০ রাত

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত, লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। বুধবার ভোরে তারা ঢাকা পৌঁছাবেন বলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

দূতাবাসের ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হচ্ছে।

ওই বাংলাদেশিদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

দূতাবাস বলছে, বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মঙ্গলবার ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রমের তদারকি করেন এবং তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আসা বাংলাদেশিদের বিদায় জানান।

রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

তিনি দেশের পথে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। তারা লিবিয়ায় তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

অনেকে অবৈধভাবে লিবিয়ায় আসার পর বিভিন্ন চক্রের কাছে জিম্মি হওয়া, মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনের শিকার হওয়া, খাদ্য ও পানির অভাব, চিকিৎসা না পাওয়া এবং দেশে তাদের জমি-জমা বিক্রির কথা বলেন।

কেউ কেউ প্রায় অর্ধকোটি টাকা খরচ করার কথা বলেন। এসময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রদূত তাদের কথা শোনেন এবং সান্ত্বনা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি

কক্সবাজারে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টির শঙ্কা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

সব সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

বিয়ে করেছেন সিমরিন লুবাবা