ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ১০:১৩ রাত

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

বগুড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে গাঁজা সেবনের অপরাধে ২ জনকে গ্রেফতার করে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো শহরের সেউজগাড়ী এলাকার অন্তর হোসেন (৩০) ও আদমদিঘী উপজেলার ছোট ঝিনুর গ্রামের মো: কাউসার (১৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দেড়টার দিকে বগুড়া রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ সময় তাদের কাছে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত এই কারাদন্ড দেন। ডিএনসি সূত্র জানায়, বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টির শঙ্কা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

সব সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

জবি আইটি সোসাইটির বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের বিরামপুরে বৈরী আবহাওয়ায় বহু কাঁচা ইট নষ্ট সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা