বগুড়ার সান্তাহারে পুকুর খননে জরিমানার প্রতিবাদে মানববন্ধন, এসিল্যান্ডের অপসারণ দাবি
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে শাহী জামে মসজিদ পুন:নির্মাণ কাজের জন্য পুকুর খনন করা কালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুসল্লিরা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় শাহী জামে মসজিদ কমিটির মুসল্লিরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজাহারুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, মসজিদ কমিটির সদস্য মতিউর রহমান তুহিন, খলিলুর রহমান, গোলাম মোস্তাফা, বেনজুর রহমান, বুলবুল আহমেদ, পল্লী চিকিৎসক মাসুদ রানাসহ প্রায় শতাধিক মুসল্লি।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, শাহী মসজিদের উত্তর পাশ ঘেঁষে পুকুরটি মসজিদ কমিটি খনন করছিলো। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা সেখানে উপস্থিত হয়ে অবৈধভাবে পুকুর খননের দায়ে মসজিদ কমিটির ক্যাসিয়ার আশরাফুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুনপুকুরটি মসজিদের আওতায় থাকার পরও এই জরিমানা করার জন্য ক্ষোভ জানান মুসল্লিরা। তারা অবিলম্বে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার অপসারণ দাবি করেন।
মন্তব্য করুন







