গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণ, আহত ১
গাইবান্ধা সংবাদদাতা : জেলায় হাওয়া মেশিন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার পলাশবাড়ী আঞ্চলিক মহা সড়কের পাশে অবস্থিত পাপুল টায়ার এন্ড ভলকানাইজিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে দোকান খুলে পাপুল মিয়া দেখতে পান তার হাওয়া মেশিনটি কাজ করছে না। পরে সেটি মেরামতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির পাশাপাশি আশপাশের আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানের দেয়াল ধসে পাপুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনএবিষয়ে সাহা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান মিঠুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণে হাওয়া মেশিনটি ছিটকে পাশের একটি ঘরের চালের ওপর পড়েছে এবং আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন





_medium_1774970465.jpg)

