ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৯:৪৪ রাত

পরিশ্রম ও প্রচেষ্টা একজন শিক্ষার্থীর লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি : এসপি, বগুড়া

পরিশ্রম ও প্রচেষ্টা একজন শিক্ষার্থীর লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি : এসপি, বগুড়া

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৬’ পুরষ্কার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার গভর্নিং বডির সভাপতি মির্জা সায়েম মাহমুদ।

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিশ্রম, প্রচেষ্টা একজন শিক্ষার্থীর লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। পরিশ্রম ও প্রচেষ্টা ব্যতিত একজন শিক্ষার্থী তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই প্রত্যেক শিক্ষার্থীকে লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে।

আরও পড়ুন

এ সময় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু সুফিয়ান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিশ্রম ও প্রচেষ্টা একজন শিক্ষার্থীর লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি : এসপি, বগুড়া

বগুড়া সদরের উপ নির্বাচনে বাদশাকে ধানের শীষে ভোট দিন : ভিপি সাইফুল

নওগাঁয় গ্যারেজে রাখা বাসের ভেতর মিলল হেলপারের মরদেহ

গাজীপুরে হাম আক্রান্ত হয়ে ২২ শিশু হাসপাতালে ভর্তি

নেত্রকোনায় হামের প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৯

রাজশাহী মেডিকেলে নাটোরের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাম নিয়ন্ত্রণে নাটোরে বিশেষ সভা