ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর

তেলআবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেলআবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।

দেশটির পুলিশ জানিয়েছে, তেলআবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে। হামলায় ৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, যেখানে আঘাত হানার খবর পাওয়া গেছে, সেসব স্থানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আইডিএফের এক মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি ক্লাস্টার বোমার ওয়ারহেডের মিউনিশনের আঘাত হতে পারে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলআবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জ্বালানি তেলের দাম না বাড়ানো বিএনপি সরকারের এক অনন্য সফলতা :

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে সিআইডি

বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু