ভিডিও মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ০১:৪৭ দুপুর

দেশে পেট্রোল-ডিজেলের মজুত নিয়ে যা জানাল জ্বালানি বিভাগ

দেশে পেট্রোল-ডিজেলের মজুত নিয়ে যা জানাল জ্বালানি বিভাগ, ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে দেশে এই সংকট আগামী মাসেও হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে তারা পেট্রোল, অকটেন ও জেট ফুয়েল কতটা মজুত আছে, তা জানিয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিকটন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিকটন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিকটন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিকটন।

আরও পড়ুন

দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি। এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পেট্রোল-ডিজেলের মজুত নিয়ে যা জানাল জ্বালানি বিভাগ

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস 

একই দিন মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করলো ইসরায়েল

আজ আরেকবার সিঙ্গাপুর পরীক্ষার সামনে হামজা-জামালরা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যাচেষ্টা