ভিডিও সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ মার্চ, ২০২৬, ০৬:৩৭ বিকাল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার জেসি

আম্পায়ার জেসি

চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যেই তাকে এই আসরে আম্পায়ারিংয়ের জন্য মনোনীত করেছে।

এর আগে ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন জেসি। টুর্নামেন্ট শুরু হতে এখনও কিছু সময় বাকি থাকায় তিনি নিজের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবেন বলে জানা গেছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আরও পড়ুন

বাছাইপর্ব থেকে মোট চারটি দল মূলপর্বে উঠেছে, যার মধ্যে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। আগামী ১২ জুন এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপের উদ্বোধন হবে।

একই মাঠে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্ব চলবে ১২ থেকে ২৮ জুন পর্যন্ত, এরপর ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে সেমিফাইনাল এবং ৫ জুলাই লর্ডসে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন বাংলাদেশি আম্পায়ার জেসি

সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’

সিরাজগঞ্জে জাল নোট ও মাদকসহ গ্রেফতার ৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দোষী সাব্যস্ত হলে ৫ থেকে ৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির-তামিমার

প্রধানমন্ত্রীর থেকে সম্মাননা ও ক্রীড়া কার্ড পেলেন ঢাবি ছাত্র তাইম হাওলাদার