পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার
রংপুর প্রতিনিধি : পাওনা টাকা ফেরত চাওয়ায় রুপভান নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গতকাল রোববার রাতে পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী (মিডিয়া) সইকৃত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। গ্রেফতাররা হলো-নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপারর বিপ্লব কুমার গোস্বামী (মিডিয়া) জানান, গ্রেফতারকৃতরা নিহত রুপভানকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন গ্রেফতারকৃতরা। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেয়ার কথা বলে রুপভানকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধে করে হত্যার পর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ মার্চ নিহতের ভাই ভাই বাদি হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনর্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা জানতে পেরে আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদেরভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন









