ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৮:৪০ রাত

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন বাস কাউন্টারে দায়িত্বরত টিকেট বিক্রেতাদের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বাস কাউন্টারে অভিমান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার নয়মাইলে আর কে পরিবহন নামের একটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ঢাকাগামী এক যাত্রী জানান, ২টি টিকিটের জন্য কাউন্টারে ১১০০ টাকা এবং দালালদেরকে অতিরিক্ত ৩০০ টাকা দিতে হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, ঢাকাগামী  যাত্রীদের থেকে জন প্রতি ৫৫০ টাকা নেয়া হচ্ছে। সেই সাথে আরো ১৫০ টাকা দালালি দেওয়ার পর টিকিট মিলছে। দালাল ছাড়া সরাসরি কাউন্টার থেকে টিকিট পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

ভুক্তভোগী যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার নয়মাইল এলাকায় বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে আর কে পরিবহনের বাস কাউন্টারে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত ভাড়া নেয়ায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে : বগুড়ায় শিবিরের সেক্রেটারি

অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় ‘দম’

বগুড়ার ধুনটে ছাত্রীকে উত্ত্যক্ত‘র প্রতিবাদ করায় বখাটের হামলায় মা ও ছেলে আহত

না ফেরার দেশে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়

জুলাই সনদের আলোচনা নিয়ে সংসদে বিতর্ক