ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০৮:০১ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে শয়ন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বগুড়ার সারিয়াকান্দিতে শয়ন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে জাকারিয়া ইসলাম শয়ন (৩৮) হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী বাজারে এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে জোরগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং জোরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পরে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভেলাবাড়ী ইউপির চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, ইউপির সদস্য আব্দুল হামিদ, নিহতের মা মোর্শেদা বেগম, ভাই জাকির আহম্মেদ নয়ন, বোন খায়রুন্নেছা তিশা, মেহজাবিন সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, নিহত জাকারিয়া ইসলাম শয়ন মাদক সেবনের প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনও আসামি গ্রেফতার করতে পারেনি। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার চাই। তাদের দ্রুত বিচারের দাবি জানাই।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ৮ টার পর জোরগাছা পূর্বপাড়া মো: টগরের  পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশের বারান্দায় গিয়ে আসামিদের মাদক সেবনের প্রতিবাদ করেন জাকারিয়া ইসলাম শয়ন ও তার বড় ভাই জাকির আহমেদ নয়ন। এতে মাদকসেবিরা ক্ষিপ্ত হয়ে শয়নকে ছুরিকাঘাত এবং মারপিট করে।

এ ঘটনায় ভাইকে বাঁচাতে তার বড়ভাই নয়ন এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে সিএনজি চালিত আটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শয়নের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে শয়ন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই বগুড়াকে বঞ্চিত করেছে : আবিদুর রহমান

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল হত্যা মামলায় সিএনজি চালক রবিউল গ্রেফতার

ইসলামী ছাত্রশিবির পুরো পৃথিবী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় : বগুড়ায় সিবগাতুল্লাহ সিবগা

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি