পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। পরে তিনি মা-বাবার কবরের পাশে কিছু সময় অবস্থান করে দোয়া ও মোনাজাত করেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান এলাকায় আগেই নেওয়া হয় বিশেষ প্রস্তুতি। পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন, সৌন্দর্যবর্ধন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন।
আরও পড়ুনজিয়ারত শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে ফিরে গেছেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774786539.jpg)
-69c8f602368ff_medium_1774786337.jpg)


_medium_1774785336.jpg)


