বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি গলায় বৈদুৎতিক তারের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। রাতেই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।
আদমদীঘি থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের সংসারে কলহ চলে আসছিল। এর জের ধরে গত শনিবার সন্ধ্যায় সে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গলায় বৈদ্যুতিক তার লাগিয়ে ফাঁস দেয়। বিষয়টি থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন








