ভিডিও রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ মার্চ, ২০২৬, ০১:৪৬ দুপুর

জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের বৈঠক

জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের বৈঠক, ছবি: সংগৃহীত।

সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে বৈঠক করেছেন বিরোধী দলীয় এমপিরা। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক হয়।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় চলমান অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে নানা আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এ বৈঠক শুরু হবে। এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশন কক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপিদের বৈঠক

বগুড়ায় নাতনির ওজনের সমান ‘পয়সা’ উপহার দিলেন নানা

দুবাই ফেরত বিমানের টয়লেট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

দীর্ঘ ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা

পাবনার ভাঙ্গুড়ায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার