যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
সংস্থাটির অধীন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গত এক বছরে দেশজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে আটক করেছে। তাদের মধ্যে ৫৬ হাজারের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।
সংস্থাটি জানায়, গ্রেপ্তারদের মধ্যে শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন, মাদক পাচার, জালিয়াতি ও সশস্ত্র ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন। ডেপুটি সেক্রেটারি লরেন বেস বলেন, এ ধরনের অপরাধীদের যুক্তরাষ্ট্রে কোনো স্থান নেই।
আরও পড়ুনগ্রেপ্তার ১০ বাংলাদেশির মধ্যে কাজী আবু সাঈদ (ক্যানসাস), শাহেদ হাসান (নর্থ ক্যারোলিনা), মোহাম্মদ আহমেদ ও এমডি হোসেন (নিউ ইয়র্ক), মাহতাবউদ্দিন আহমেদ ও ইশতিয়াক রাফি (ভার্জিনিয়া), নেওয়াজ খান (টেক্সাস), শাহরিয়ার আবির (ফ্লোরিডা), আলমগীর চৌধুরী (মিশিগান) এবং কনক পারভেজ (অ্যারিজোনা) রয়েছেন। তাদের বিরুদ্ধে যৌন অপরাধ, মাদক, অস্ত্র, চুরি, জালিয়াতি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সংস্থাটি জানায়, জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধীদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








