ভিডিও শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ মার্চ, ২০২৬, ০৫:২০ বিকাল

শহর ধ্বংসের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র 

শহর ধ্বংসের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় মিসগাভ আম, তেশুবা ও গাদের ইসরাইলি বসতিগুলো ধ্বংস হয়ে গেছে। হামলার ভয়াবহতা এতোটাই যে তা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ন মারগালিওটের মেয়র।

বুধবার উত্তরাঞ্চলের স্থানীয় কাউন্সিল প্রধানরা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জুমের মাধ্যমে বৈঠকে যোগ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মেয়রদের তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়া ঠেকাতে সম্ভাব্য সবকিছু করুন।’ বৈঠকে মেয়র আভিচাই স্টার্ন অভিযোগ করেন, হিজবুল্লাহর হামলায় ইসরাইলিদের বাড়িঘর ও অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার সীমান্তবর্তী জনপদগুলোকে সাহায্য করছে না বলেও অভিযোগ তার।

মেয়র বলেন, ‘কোনো রাষ্ট্র আমাদের সমর্থন করছে না। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন!’ তিনি আরো বলেন, ‘হয় স্বীকার করুন যে আপনারা এটা সামলাতে পারছেন না, অথবা কিছু একটা করুন-ঈশ্বরের দোহাই!’

আরও পড়ুন

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। মূলত সেই সব এলাকায় অভিযান চালানো হচ্ছে, যেখানে ইসরাইলিরা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে। এখানে গত সপ্তাহ থেকে তীব্র লড়াই করছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ও ইসরাইলি বাহিনী। লেবাননের কানতারা শহরেও ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ লড়াই চলছে। স্থলযুদ্ধ হচ্ছে মিনিয়ারা শহরেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহর ধ্বংসের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইসরায়েলি মেয়র 

পুলিশ পরিচয়ে ইজিবাইক নিয়ে পালালেন ভুয়া এসআই

মাছের চিকিৎসা হাসপাতালে মৎস্য খাতের নব উদ্যোগ 

তেল লুকিয়ে রেখে বিক্রি বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা

নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন শিশুর মরদেহ উদ্ধার

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু