বৃহস্পতিবার ৪১ যাত্রী নিয়ে হরিকৃষ্ণা ট্রাভেলসের একটি বাস ভারতের তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় ভোর ৬টার দিকে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার মার্কাপুরমের রায়াবরমের কাছে ঐ বাস ও লরির মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক মিনিটের মধ্যেই দুই যানবাহনেই ভয়াবহ আগুন ধরে যায়।
এসময় ঘটনাস্থলেই নিহত হন ১৩ জন। আগুনে দগ্ধ হন অনেক যাত্রী। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেরই অবস্থা গুরুতর। তাদের সর্বত্তম চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে অন্ধ্র প্রদেশ কর্তৃপক্ষ।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করার জন্য নেলোরের কালেক্টরেটে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনএদিকে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী নারা লোকেশ। তিনি আরও বলেন, সরকার সর্বতোভাবে নিহতদের পরিবারের পাশে থাকবে।
নিহতদের নিকটাত্মীয়দের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছে সরকার।
এর আগে ২০২৫ সালে অন্ধ্র প্রদেশে বেশ কয়েকটি বড় ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারের প্রাথমিক তথ্য থেকে জানা যায়, নভেম্বর পর্যন্ত অন্ধ্র প্রদেশ জুড়ে ৮ হাজার ২০০ এর বেশি দুর্ঘটনায় ১০ হাজার ৬০০ জনের মৃত্যু হয়।

নিউজ ডেস্ক
_medium_1774520223.jpg)






