ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৮:৪৭ রাত

বগুড়ার শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে পারভেজ আহমেদ পিয়াস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মৃত মনির রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পিয়াস ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মায়ের সাথে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় জনৈক মন্টুর বাসায় ভাড়া থাকতো। প্রতিবেশিরা জানান, বুধবার সন্ধ্যায় পিয়াসের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোকের সন্দেহ হলে ঘরের ভেতরে উঁকি দিয়ে পিয়াসের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা

মহান স্বাধীনতা দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন

ছুটির পর ঘুম ভাঙছে না, বদলাতে হবে যে অভ্যাসগুলো

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

গণতন্ত্র নিয়ে মির্জা ফখরুলের দিকে আঙ্গুল উঠালেন আসিফ মাহমুদ

বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসবে পাপমুক্তির বাসনায় পূন্যার্থীদের ঢল