ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ০৮:২৮ রাত

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুগল সার্চ ইঞ্জিন তাদের বিশেষ ডুডলে বাংলাদেশের পতাকা যুক্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে এই বিশেষ আয়োজন করেছে গুগল।

২৬ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে এটি দেখা যাচ্ছে। ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে’।

হোমপেজে প্রবেশ করলেই নীল-সাদা আকাশে লাল-সবুজের পতাকা ঢেউ খেলে উড়তে দেখা যাচ্ছে। যার নিচেই ইংরেজিতে গুগল লেখা আছে। এতে ক্লিক করলে আজকের ডুডলে পেজ খোলা হচ্ছে।

আরও পড়ুন

২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ দিবস ও উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মানে গুগল এই ধরনের ডুডল প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে।

 

১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখণ্ড, যার নাম বাংলাদেশ। আজ দেশটির ৫৫তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

গণতন্ত্র নিয়ে মির্জা ফখরুলের দিকে আঙ্গুল উঠালেন আসিফ মাহমুদ

বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসবে পাপমুক্তির বাসনায় পূন্যার্থীদের ঢল

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় সিএনজিচালক নিহত

মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা : হুইপ মাওলানা রফিকুল 

চাঁ’নবাবগঞ্জে সালিশে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা