ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ মার্চ, ২০২৬, ০৪:২৭ দুপুর

বিধানসভা নির্বাচনের প্রচার শুরু

বিজেপিকে ‘রাজনৈতিক অন্ধ’ আখ্যা দিলেন মমতা

বিজেপিকে ‘রাজনৈতিক অন্ধ’ আখ্যা দিলেন মমতা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন মমতা। ওই জনসভা থেকে বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে মন্তব্য করেন তিনি।

ময়নাগুড়ির সভায় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী।অন্যদিকে নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূল কংগ্রেসের আগেই প্রচার শুরু করেছিল বিজেপি ও সিপিআই (এম)।

আরও পড়ুন

একই দিনে পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি কর্মী সভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির অভিযোগ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে দায়ী করেছেন। সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপিকে ‘রাজনৈতিক অন্ধ’ আখ্যা দিলেন মমতা

যাহা বলিব সত্য বলিব

হামজা কে নিয়ে সতর্ক ক্যাবরেরা

হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন

দোহায় শাকিরার কনসার্ট বাতিল

চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : ডা. জুবাইদা রহমান