বগুড়ার শিবগঞ্জে কৃষকের তিন শতাধিক কলা কেটে ফেলার অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জ পৌর এলাকার এক কৃষকের এক বিঘা জমিতে লাগানো তিন শতাধিক কলাগাছ দুর্বৃত্তরা কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, গত রবিবার রাতে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দহিলা গ্রামের আবু বক্করের ছেলে কৃষক মোজাফ্ফর হোসেনের এক বিঘা জমিতে লাগানো তিন শতাধিক কলাগাছ দুর্বৃত্তরা কেটে নষ্ট করে ফেলে। এ ব্যাপারে কৃষক মোজাফ্ফর হোসেন বলেন, অনেক কষ্ট করে আমি এই জমিতে কলার গাছ রোপণ করে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে গত রবিবার রাতে কে বা কারা আমার কলাসহ কলাগাছ কেটে নষ্ট করে চার লক্ষাধিক টাকা ক্ষতি করেছে। তিনি আরও বলেন, কলাবাগানে দুর্বৃত্তরা এর আগে একাধিকবার হামলা চালিয়ে কলাগাছ কর্তন করে ক্ষতি করেছে।
আরও পড়ুনএব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন









