ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল

বগুড়ার প্রতিটি বিনোদন কেন্দ্রে ছোটদের সাথে মেতে ওঠেন বড়রাও

বগুড়ার বিনোদনে নতুন মাত্রা মম ইন’র ‘ক্যাবল কার’

বগুড়ার প্রতিটি বিনোদন কেন্দ্রে ছোটদের সাথে মেতে ওঠেন বড়রাও

স্টাফ রিপোর্টার : ঈদ মানে অফুরন্ত আনন্দ। তাই এই দিনকে কেন্দ্র করে বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠেছিল প্রতিটি মানুষ। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে ঈদের দিন থেকে আজ মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত বগুড়া শহর ও আশেপাশের বিনোদন কেন্দ্রগুলো ছোট-বড়দের কোলাহলে মুখরিত হয়ে থাকে সন্ধ্যার আগপর্যন্ত।

তবে বিনোদন প্রেমীদের এবছর নতুন মাত্রা যোগ হয়েছে বগুড়ার পাঁচ তারকা মানের মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে ‘ক্যাবল কার’ রাইড। ঈদের দিন থেকে রাইডে চড়তে ভিড় করছেন সববয়সী মানুষ। যার যার মত করে সারাদিন আনন্দ-বিনোদনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধু-বান্ধবীর সাথে ঘুরে বেরিয়েছেন, খেয়েছেন, সেলফি তুলে আনন্দের মুহূর্তগুলো ধরে রেখেছেন।

আবহাওয়া অফিসের আগাম পূর্বাভাস অনুযায়ী ঈদ এবং ঈদ পরবর্তী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা ছিল। অনেকেই ভেবেছিলেন-একমাস রোজা রাখার পর আনন্দ করতে পারবেন না। কিন্তু তেমন কোন সমস্যা হয়নি আনন্দ উপভোগে। আনন্দের মাত্রাকে বাড়িয়ে তুলতে দলবেঁধে আবার অনেকে প্রিয়জনকে সাথে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে সময় কাটিয়েছেন।

ঈদের নামাজ শেষে কোলাকুলি, কুশলবিনিময় শেষেই অনেকে বের হয়ে পড়েন। বগুড়ার ওয়ান্ডার ল্যান্ড, পৌর পার্ক, মম ইন ইকোপার্ক, মহাস্থান যাদু ঘর, বেহুলার বাসর ঘর, সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাট, ধুনট গ্রোয়েন বাঁধ এলাকাসহ ছোটবড় প্রতিটি বিনোদন কেন্দ্রে দুপুরের পর থেকেই জমজমাট হয়ে ওঠে। সন্ধ্যার আগ পর্যন্ত মানুষের পদচারণায়, আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে। এবার ব্লগার  ও ইউটিউববারদের বদৌলতে বগুড়ার মমইন এ নতুন রাইড ক্যাবল কারকে ঘিরে বিনোদন কেন্দ্রে মানুষের লম্বা লাইন ধরে উঠতে দেখা গেছে।

মম ইন ইকো পার্কে এই ক্যাবল কারের একটি স্টেশন হোটেল চত্বরে, আরেকটি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, যার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। উচ্চতা ১৩০-১৪০ ফুট। ক্যাবল কারে ৩২টি চেম্বারের প্রতিটি চেম্বারে চারজন বসতে পারেন। এতে  প্রতিটি রাইডে ১২৮ জন চড়তে পারেন। সবার জন্য উন্মুক্ত এই রাইডে যাওয়া-আসায় ৩৬ মিনিট সময় নিচের সবুজ মাঠ, করতোয়া নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে জনপ্রতি ২০০ টাকা গুণতে হচ্ছে।

আরও পড়ুন

আরও আছে- ধীরগতির ফেরিস হুইল, ডিজে গানের তালে তালে কৃত্রিম ঢেউয়ের ছন্দে মেতে ওঠার ওয়েভ পুল, পানির স্রোতে ভেসে বেড়ানো প্রশান্তিদায়ক লেজি রিভার, গানের তালে তালে কৃত্রিম বৃষ্টির রেইন ড্যান্স। সুইমিং ওয়াটার রাইড ছাড়াও আছে হেলিকপ্টার রাইড।

ঈদের নামাজ শেষ করেই দুই সন্তান ও ভাইয়ের দুই মেয়েকে নিয়ে বিনোদন পার্কে এসেছেন  সরকারি চাকরিজীবি ইমরুল কায়েস। প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। বললেন, মনে হচ্ছে আরও এক ঘণ্টা দাঁড়াতে হবে। ব্যস্ত জীবনে ছোটদের নিয়ে কোথাও যাওয়া হয় না। ঢাকার পড়ে বগুড়া এই পার্কে এলে ভালো লাগে।

অন্যদিকে মহাস্থান জাহাজঘাট এলাকায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়। ছোট-বড় মানুষের যেন মিলন মেলা। একে অপরের হাত ধরে ছবি তুলছেন। কখনও শুয়ে থেকে, কখনও বসে। চলবে সন্ধ্যার আগ পর্যন্ত। 
ঢাকায় থেকে সব বোনেরা তাদের ছেলে-মেয়ে নিয়ে বগুড়ায় ঈদ করতে এসেছেন। চাকরিজীবী  হুমায়রা। বললেন, ঢাকায় থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেছে সবাই।

তাই এবার বগুড়ায় এসেছি ঈদ করার জন্য। একটু খোলামেলা জায়গাতে বেড়ানোর জন্য প্রেম যমুনার ঘাটে গিয়েছিলেন ঈদের দিন দুপুরের পর। সবাইকে নিয়ে নৌকা ভ্রমণ করেছেন। এখানে এসে খোলামেলা আবহাওয়ায় ভালো লাগছে।

ব্যস্ত এই নগরে যে কোন উৎসব আমেজ ছাড়া বেড়ানোর জন্য সময় বের করা যায় না। আর তাই ঈদের আগের দিন থেকেই শহরের এসব বিনোদন কেন্দ্রগুলো মানুষের পদচারণায় ভরে ওঠে। বিনোদন কেন্দ্র ছাড়াও শহরের সাতমাথায় শিশুরা ঘোড়ার গাড়িতে করে বেড়িয়েছে। কিনেছে ঈদ উপলক্ষে বসা দোকান থেকে পছন্দের সব সামগ্রী। বেড়ানো, খাওয়া এবং কেনাকাটা ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে সব বয়সীদের। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

বগুড়ায় ঈদের ছুটিতে বিএনপি কর্মীসহ তিন খুন

ঈদুল ফিতরের ছুটির আমেজ আজও কাটেনি শহরে নেই চিরচেনা কোলাহল ও যানজট

যমুনার পানি কমলেও বগুড়া সারিয়াকান্দির পর্যটন কেন্দ্রে উপচেপড়া ভিড়

বগুড়ার ৪৫টিসহ ২৭৪ কেন্দ্রে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না