ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৪:১৫ দুপুর

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে গত দুদিন ধরে সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।'

তিনি আরও বলেন, 'গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে।

আরও পড়ুন

এছাড়া তিনি জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: জ্বালানিমন্ত্রী

যুদ্ধের কারণে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫