ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ মার্চ, ২০২৬, ০৩:৫৪ দুপুর

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসঙ্গে সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালখনন কাজ যেন সুন্দরভাবে হয়। মানুষ খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খালখনন কাজের উদ্বোধন হয়েছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিলাম সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খালখনন একইসঙ্গে কৃষিকার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট

মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: এমপি মোশাররফ হোসেন

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত