ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৫:০৫ বিকাল

ঈদের দিনে জামালগঞ্জে সংঘর্ষে আহত ১০

ঈদের দিনে জামালগঞ্জে সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

ঈদের দিন আজ শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামবাসীর সঙ্গে হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে সেলিমগঞ্জ কালাগুজাসহ তিন গ্রামের লোকজনের বাঁধ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, ‘হাওরের বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে জামালগঞ্জে সংঘর্ষে আহত ১০

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের