ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৪:২৮ দুপুর

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলা সদর বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর ঈদগাহে ঈদের জামাত শেষে মানুষ যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে রক্তাক্ত করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মমিনুর রহমান সরকার  বলেন, আহতদের মধ্যে ১১ জনকে আমাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। কুকুরের কামড়ে আহতদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। পরে অবশ্য কুকুরটি উপজেলা সদর বাজারের পাশে লোকজন ব্যারিকেড দিয়ে আটকে মেরে ফেলেছে বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১১

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার

যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহীদের সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আর্থিক অনিয়মের অভিযোগে কুষ্টিয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা