ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ১০:১৪ দুপুর

লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাত সোয়া নয়টার দিকে তিনি সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না অর্ধেক ব্যাংক

নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা

আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে

গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন