ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১১:৪৭ দুপুর

লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২

লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের চালানো ‘প্রতিশোধমূলক’ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতরা এক দম্পতি বলে জানিয়েছে আলজাজিরা'র এক সূত্র।

জর্ডানের আম্মান থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গান—এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলি গণমাধ্যমকে এক ব্যক্তি জানান জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়। তিনি বলেন, এটি সরাসরি আঘাত ছিল। তাদের নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার সময় পাননি।এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

একই সময়ে উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী