ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১১:১৮ দুপুর

ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল

ফের ক্ষমতায় এলে সব বিরোধী রাজনীতিককে জেলে ভরবেন মোদি: কেজরিওয়াল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি নরেন্দ্র মোদি আবার নির্বাচনে জেতেন, তাহলে সব বিরোধী রাজনৈতিক নেতাকে কারাবন্দি করবেন। এটা গণতন্ত্র ও দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কেজরিওয়াল বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী রাজনীতিকদের প্রথমে কারাবন্দি করে অথবা হত্যা করেছেন, এরপর নির্বাচন দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনা সব রাজনীতিকদের কারাবন্দি করে এরপর নির্বাচনে জিতেছিলেন। পাকিস্তানে ইমরান খানকে কারাবন্দি করে নির্বাচন দেওয়া হয়েছে।’তিনি আরো বলেন, ‘ভারতে নির্বাচন ঘোষণা করার পর আমাকে এবং আম আদমি পার্টির তিন নেতাকে বন্দি করা হয়েছিল। এনসিপি এবং শিব সেনাকে বিভক্ত করে দেয়া হয়েছে। যদি মোদি আবার জেতেন তাহলে তিনি সব বিরোধী রাজনীতিককে কারাবন্দি করবেন। ভারতের শুধু একটি দল এবং একজন নেতা থাকবেন ‘

আরও পড়ুন

তার মতে, এটা গণতন্ত্র ও দেশের খুবই ক্ষতিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী