ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৯:৪৫ রাত

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শামীমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সৈয়দপুর ১০০ শয্যা  বিশিষ্ট হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে শামিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখ রয়েছে, তাকে সেখানে নিয়ে আসেন তার  জা মনি আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, শামিমা আক্তার উপজেলার গোলাহাট এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  শেখ সোহাগের স্ত্রী।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে রিকশাভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় শেষ মুহূর্তে আতর সুরমা ও টুপির দোকানে ভিড়

প্রায় ৮০ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতি

বগুড়ায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির লোকজন 

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি