ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৯:২৭ রাত

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি

নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হলো।

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে তাকে ওএসডি করে মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে।

এর আগে, সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইউএনও মো. আলাউদ্দিনের সঙ্গে একাধিক নারীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা এ ঘটনায় নানা মন্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করে।

আরও পড়ুন

 

তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেছেন। তার ভাষ্য, শত্রুতাবশত কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ