ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৬:৪২ বিকাল

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আজমের মেয়ে শিখা জানান, আমার বাবা আগে ব্যাংকে চাকরি করতেন। সকালের দিকে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে যান। রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা আমার বাবাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায়। তিনি মৃত নওয়াব আলী ছেলে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া ৫ নং রোডের বাসায় থাকতাম।

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নেপালের খেলতে যাচ্ছেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা

ধীরগতি আর বিশৃঙ্খলায় আটকে পড়ছে ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়ক

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর

গাজীপুরের কালিয়াকৈ জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪

স্নাতক পাসে চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স