ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৬:৪১ বিকাল

নেপালে খেলতে যাচ্ছেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা

বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা

নেপালের মহিলা ফুটবল লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার সানজিদা আক্তার। আজ বিকেলে তিনি কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়ছেন। ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে খেলবেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
 
 
সানজিদার ক্লাবের আগামীকাল ম্যাচ রয়েছে। তবে এই ম্যাচে সানজিদার খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। তিনি বলেন, 'কালকে হয়তো নাও খেলা হতে পারে। আরো কয়েকটি ম্যাচ রয়েছে। আশা করি নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।'
 
 
বাংলাদেশের নারী ফুটবলাররা ভারত ও ভুটানের লিগে খেলেছেন। নেপালের লিগে খেলা হয়নি। এ নিয়ে সানজিদা বলেন, 'ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপাল লিগের পারিশ্রমিক একটু বেশি।'
 
 
সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় আর দলে ডাক পান না। ঘরোয়া ও বিভিন্ন লিগ খেলাই এখন তার ভরসা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপির বাড়িতে চুরি

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

নেপালে খেলতে যাচ্ছেন বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা

ধীরগতি আর বিশৃঙ্খলায় আটকে পড়ছে ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়ক

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর

গাজীপুরের কালিয়াকৈ জবাইকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৪