ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৫:০৩ বিকাল

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় প্রতিশোধ নেবে আফগানিস্তান

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় প্রতিশোধ নেবে আফগানিস্তান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সা¤প্রতিক সময়ে অনেক বেড়েছে। সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন।  

আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, পাকিস্তানের এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। পাকিস্তানের চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। 

আরও পড়ুন

মুজাহিদ বলেছেন, হামলায় হতাহতের জবাবে বদলা নেবে তালেবান। এসব হামলার পরিণতি ভোগ করতে হবে বলে জানান আফগানিস্তানের এই কর্মকর্তা। এছাড়া তালেবানের একজন মুখপাত্র সুহেইল শাহীন এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী