ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৩:৫২ দুপুর

যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’: ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’: ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান ইসরায়েল—মার্কিন যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ মার্চ) ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। খুব শিগ্গিরই এটি শেষ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, এমন পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব ছিল। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। তিনি এই সামরিক অভিযানে অংশগ্রহণকে ইচ্ছাকৃত যুদ্ধ নয় বরং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। 

আরও পড়ুন

এই মন্তব্যগুলো প্রশাসনের যুদ্ধের সময়সীমা নিয়ে পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান দৃশ্যায়ন করছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলবে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলে—যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী