ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১০:৩৪ দুপুর

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সোমবার রাত প্রায় ৯টার দিকে পাকিস্তানের সামরিক বাহিনী কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে বিমান হামলা চালায়।

তিনি বলেন, “প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হয়। হামলার ফলে হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।”

মুখপাত্রের দাবি, “দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০—তে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছে।”

আরও পড়ুন

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: স্কাই নিউজ, এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী