মুকসুদপুরে নিখোঁজের ৩ মাস পর পুকুরে থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর একটি পুকুর থেকে মো. তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন।
আরও পড়ুনতিনি আরও জানান, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





