ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৪৫ রাত

বগুড়া-৬ উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া-৬ উপনির্বাচনে প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী সোহেল

স্টাফ রিপোর্টার : বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন। আজ সোমবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহরের ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড় থেকে প্রচারণা শুরু করেন তিনি।

প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় আবিদুর রহমান সোহেল বলেন, ১২ ফেব্রুয়ারি উৎসব মূখর পরিবেশে নির্বাচনের পর আবারও আমাদেরকে ভোটারদের কাছে ভোট চাইতে হচ্ছে এটা দু:খজনক। বগুড়ার মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারেননি। তিনি বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন।

ফলে আবারও ভোট দিতে হচ্ছে। আমরা আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা বগুড়ার মানুষকে নির্বাচিত করবেন। তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বগুড়া সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। শহরের যানজট নিরসন হবে। সুন্দর একটা বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

এসময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়