ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৫:২৮ বিকাল

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, আহত ৬

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, আহত ৬

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে আসা পরিবহন খাদে পড়ে আহত ৬ যাত্রী। ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আজ সোমবার (১৬ মার্চ) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের ৬ (ছয়) জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনার স্থানের কাছেই ফায়ার সার্ভিসের স্টেশন অফিস হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আরিফুর রহমান জানান, দুর্ঘটনায় ৬ (ছয়) জন যাত্রী আহত হয়। আহত যাত্রীরা হলো পটুয়াখালী সদরের মাসুদুর রহমান (১৭), বরগুনার তালতলীর বেলাল হোসেন (৩৪), সালাউদ্দিন (৪০), সরমী (২৭), শামীম (৪৫) ও আমতলীর রাহিমা বেগম (৪৫)। এদের মধ্যে মারাত্মক আহত মাসুদুর রহমানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের আইসিইউতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, আহত ৬

গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ফরিদপুরে ৮ কি.মি. খাল খননের উদ্বোধন

মাদকাসক্ত ছেলের অত্যাচারে বাড়িছাড়া বাবা , ইউএনওর কাছে লিখিত অভিযোগ

শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই : জামায়াত আমির