ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ১০:০১ রাত

জয়পুরহাটের কালাইয়ে

তলিয়ে যাওয়া ফসলের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

তলিয়ে যাওয়া ফসলের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক, ছবি: দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : গত দুইদিন জয়পুরহাটের বিভিন্ন স্থানে হঠাৎ ভারি বৃষ্টি ও ঝড়ে আলু চাষির সর্বনাশ হয়। পানির নিচে তলিয়ে গেছে জেলার কালাই উপজেলার অধিকাংশ ফসলের মাঠ। আলু উত্তোলনের শেষ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ায় চাষিদের চখে-মুখে হাহাকারের প্রতিছবি দেখা যায়। এলাকায় পানি পারাপারের পথ ভরাট হয়ে যাওয়ায় ওপর থেকে পানি নিচে এসে আলু, গমসহ অন্যান্য ক্ষেত তলিয়ে যায় বলে অভিযোগ চাষিদের। ‘হঠাৎ ভারি বৃষ্টি ও ঝড়ে আলুচাষির সর্বনাশ’ শিরোনামে গত শুক্রবার দৈনিক করতোয়ায় পত্রিকার সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ওই সংবাদ প্রকাশের পর শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক আল মামুন মিয়া কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরাকে সাথে নিয়ে সরাসরি কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী গ্রামে ফসলের মাঠে যান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদসহ স্বেচ্ছাশ্রমে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত (বিডি ক্লিন) নামে সংগঠনের কর্মীরা, উদয়পুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।      

আরও পড়ুন

গত বুধবার ও বৃহস্পতিবার জেলার কালাই উপজেলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানি জমে ফসল তলিয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে মাঠে শ্যালোমেশিন বসিয়ে জমে থাকা পানি সেচ দিয়েছেন। জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, বিশেষ করে কালাই উপজেলার তালোড়া বাইগুনীতে ফসলের মাঠে বেশি পানি জমে ছিল। সবাইকে সাথে নিয়ে দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। জমে থাকা পানি নেমেও যাচ্ছে। এখন আর ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তলিয়ে যাওয়া ফসলের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর ঘোষণা সততার মাধ্যমে দায়িত্ব পালন : কৃষিমন্ত্রী

মালদ্বীপে আগুনে নিহত বগুড়ার শিবগঞ্জে নূরনবীর বাড়িতে শোকের মাতম 

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দল

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২