ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৯:৫৫ রাত

প্রধানমন্ত্রীর ঘোষণা সততার মাধ্যমে দায়িত্ব পালন : কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ঘোষণা সততার মাধ্যমে দায়িত্ব পালন : কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও খাদ্যমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, সরকার তাঁকে যে দায়িত্ব দিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত হলেও তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান। এ দেশের ১৮ কোটি মানুষও সরকারি কর্মকর্তাদের কাছে সততা প্রত্যাশা করে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে।

আজ শনিবার(১৪মার্চ) কুমিল্লার ফান টাউন পার্কে মানবিক সংগঠন ‘বিবেক’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের কাছে সততা চেয়েছেন। দেশের মানুষের প্রত্যাশাও একই-দায়িত্বশীলরা যেন সততার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করেন। করোনাভাইরাস মহামারির সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় মানুষ একে অপরের কাছ থেকে দূরে থাকত। কেউ অসুস্থ হলে অনেক ক্ষেত্রে বাবা-ছেলে পর্যন্ত কাছে যেত না। এমন কঠিন সময়ে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা যেন মানুষের রূপে ফেরেশতা হয়ে এসেছে।

আরও পড়ুন

তিনি বলেন, সেই সংকটময় সময়ে কুমিল্লার কয়েকজন তরুণ টিপু মোল্লার নেতৃত্বে মানবিক সংগঠন ‘বিবেক’-এর মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঢাকা ও চট্টগ্রামের পর গুরুত্বপূর্ণ এ নগরকে আরও সুন্দর ও আধুনিক করে গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। ইফতার মাহফিলের ইমাম, মুয়াজ্জিন আলেম ওলামা সহ বিভিন্ন সচেতন মহলের মানুষ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ঘোষণা সততার মাধ্যমে দায়িত্ব পালন : কৃষিমন্ত্রী

মালদ্বীপে আগুনে নিহত বগুড়ার শিবগঞ্জে নূরনবীর বাড়িতে শোকের মাতম 

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামবে ১১ দল

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু, ছেলেসহ আহত ২

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১