প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৮:৫০ রাত
অভিনেতা আমির খানের জন্মদিন আজ
অভিনেতা আমির খান
বিনোদন ডেস্ক : আজ আমির খান এর জন্মদিন। ১৯৬৫ সালে মুম্বাই এ জন্ম নেওয়া এই অভিনেতা দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডে নিজস্ব ধারা তৈরি করেছেন। অভিনয়, প্রযোজনা ও বিষয়নির্বাচনে আলাদা দৃষ্টিভঙ্গির কারণে তিনি বরাবরই বিশেষভাবে আলোচিত।
নায়ক হিসেবে তাঁর প্রথম বড় সাফল্য আসে কেয়ামত সে কেয়ামত তক এর মাধ্যমে। এই ছবিই তাঁকে তরুণ প্রজন্মের কাছে আলাদা পরিচিতি দেয় এবং বলিউডে নতুন প্রজন্মের রোম্যান্টিক নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে।
পরবর্তীতে প্রযোজক হিসেবেও নিজস্ব অবস্থান গড়ে তোলেন তিনি। তাঁর প্রযোজিত প্রথম বড় ছবি লগান আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছিল এবং ভারতীয় সিনেমাকে নতুন মর্যাদা এনে দেয়।
শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বিষয়নির্ভর সিনেমার ক্ষেত্রেও আমিরের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। রং দে বাসন্তী তে তরুণ সমাজের রাজনৈতিক সচেতনতা, তারে জমিন পার-এ শিশুমন ও শিক্ষাব্যবস্থার চাপ, থ্রি ইডিয়টস এ শিক্ষাব্যবস্থার বাস্তবতা, পিকেতে ধর্মীয় প্রশ্ন এবং দঙ্গল–এ নারী ক্ষমতায়নের বিষয়কে তিনি জনপ্রিয় ধারার মধ্যেই তুলে ধরেছেন।
আমিরের কাজের বিশেষত্ব হলো, প্রতিটি চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি এবং বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা। তাই তাঁর প্রতিটি ছবি শুধু বিনোদন নয়, সামাজিক আলোচনারও অংশ হয়ে ওঠে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1773487901.jpg)
_medium_1773487525.jpg)