ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৩:২৬ দুপুর

১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের মতে, আজ (শনিবার) স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

জাপানের সরকারি স¤প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বছরের ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নীতি বিষয়ক উপ—আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি এশিয়া সফরে ছিলেন।

আরও পড়ুন

নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ডের’ (এফএস) প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। গত ৯ মার্চ শুরু হওয়া এই মহড়া ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে ‘আক্রমণাত্মক’ আখ্যা দিয়েছে। এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ—বিভাগীয় পরিচালক কিম ইয়ো—জং মহড়া শুরুর পরদিন এক বিবৃতিতে সতর্ক করে বলেন, ‘শত্রুপক্ষের বাহিনী আমাদের দেশের সার্বভৌম নিরাপত্তা অঞ্চলের কাছাকাছি যে সামরিক উসকানি চালাচ্ছে, তা কল্পনাতীত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’ সূত্র : চসুন ডেইলি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া : ডোনাল্ড ট্রাম্প

কারা হেফাজতে চিকিৎসাধীন বগুড়ার সারিয়াকান্দির আ’লীগ নেতার মৃত্যু