গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী ছাত্রীর মা জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যান। মেয়েটির বাবা বাড়িতে না থাকার সুযোগে লম্পট আব্দুল মোমিন বাড়িতে এসে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না জানাতে তাকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে জরিনা বেগম বাড়িতে ফিরে আসলে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বলে। পরবর্তীতে বিষয়টি লোকমুখে জানাজানি হলে সন্ধ্যায় এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে উত্তমমধ্যম দিয়ে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কায়েস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী ছাত্রীর মা জরিনা বেগম বলেন, দুপুরে আমার স্বামী বাড়িতে ছিল না। আমি মেয়েকে একা রেখে জুম্মার নামাজ পড়তে যই। নামাজ শেষে বাসায় ফিরে আসলে মেয়ের মুখে ঘটনাটি জানতে পারি।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী বলেন, ভিকটিম ছাত্রী রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে আসলে আমরা পরীক্ষা করে ধর্ষণের আলামত পাই। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টেপ ক্রাইসিস ইউনিটে রেফার্ড করা। প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1773432392.jpg)





