গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর এলাকায় থানা পুলিশের একটি দল মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রকে ধরতে গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়েছে।
এসময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা করার জন্য ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে থানা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত এস আই নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ছোট জামালপুর এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে বিলকিস বেগম নামে এক নারীকে ইট পাটকেল নিক্ষেপের অভিযোগে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিলকিস বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুনগোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) ইমরুল কায়েস বলেন, আমরা হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করলে ডাকাত ডাকাত বলে চিৎকার করে ইট পাটকেল নিক্ষেপ করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক উক্ত ঘটনায় একজন নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন








_medium_1773395155.jpg)