ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ১০:২০ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ এক প্রতিবন্ধী শিশুর পরিবার বা স্বজনদের খুঁজছে। তাদের হাতে তুলে দিতে চায় শিশুটিকে। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা ৩টার দিকে উল্লাপাড়া পৌরবাস ট্রার্মিনাল এলাকা থেকে শিশুটিকে পাওয়া গেছে। শিশুটির আনুমানিক বয়স হবে ৭/৮ বছর। সে তার নাম আল ইসলাম এবং বাবার নাম সোহেল বাড়ি আব্দুল্লাহপুর বলতে পারে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, এই মানসিক প্রতিবন্ধী শিশুটিকে আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উক্ত পৌরবাস ট্রার্মিনালে ঘুরে বেড়াতে দেখতে পায় এলাকাবাসী। পরে ছেলেটিকে বাস ট্রার্মিনালে বসিয়ে রেখে থানাপুলিশকে খবর দেন তারা।

পুলিশ ছেলেটিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শুধু নিজের নাম, বাবার নাম ও বাড়ির কথা বলতে পারে। তবে কখন কীভাবে বাস ট্রার্মিনালে এসেছে তা বলতে পারছে না। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার উদ্যোগ নিয়েছে পুলিশ। আর এজন্য পরিবার বা স্বজনদের সন্ধান করা হচ্ছে।

আরও পড়ুন

বর্তমানে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। শিশুটির অভিভাবক বা স্বজনদের কোন পরিচয় কেউ জানলে ০১৭১৭১৫৫৪২১ অথবা ০১৩২০১২৯৬৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ