ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৯:২৫ রাত

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বগুড়ার শাজাহানপুরে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার চাঙ্গুইর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল মজিদ। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমান আদালত আব্দুল মজিদকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তৎক্ষনাৎ জরিমানা পরিশোধ করেন এবং  ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।

আদালত পরিচালনা কালে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এসকেভেটর মেশিন জব্দ করে আশেকপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল ইসলাম নান্নু'র জিম্মায় দেওয়া হয়। শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আরও পড়ুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গে যা বললো ভারত

রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ

দিনাজপুরের বিরলে ঘূর্ণিঝড়ে কাঁচা ঘর-বাড়ি গাছ ও ফসলের ব্যপক ক্ষতি 

দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের