ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৯:১২ রাত

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ। ছবি : দৈনিক করতোয়া

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার উপজেলার বিভিন্ন সড়কে সারি সারি দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো এখন পথচারীসহ এলাকার মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়ে দাঁড়িয়েছে আছে। দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকলেও যেন দেখার কেউ নেই, যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আতঙ্ক ও আশঙ্কা নিয়ে চলাচল করছে ওই এলাকার পথচারী সহ সকল ধরণের যানবাহন। প্রতিনিয়ত ছোটো-খাটো দুর্ঘটনাও ঘটে চলেছে।

কোন কোন রাস্তায় চুক্তির মেয়াদ শেষ হলেও এসব মরা গাছগুলো কাটার কোনো ব্যবস্থা না করায় তা ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়েছে। অল্প বাতাসেই ভেঙে পড়ছে মরা গাছ ও গাছের ডালপালা। এতে প্রতিনিয়ত ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই রাস্তায় চলাচল করছে পথচারীরা এবং রাস্তার পাশের জমিতে আবাদ করছে জমির মালিকরা।

সাপাহার বনবিট অফিসার জাহাঙ্গীর আলম বলছেন রাস্তাসহ যে কোন বনবিটে টেন্ডার কার্যক্রম চলমান রয়েছে, সাপাহার নির্বাহী অফিসার গাছ রোপণ বিভাগগুল্রো কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিলেই আমরা মূল্য নির্ধারণ করে মৃত গাছগুলি কর্তনের ব্যবস্থা গ্রহণ করব।

নিশ্চিন্তপুর গ্রামের ভ্যানচালক আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন গ্রামের ভ্যানচালক ও পথচারীরা জানান, প্রতিদিন তাদেরকে এই রাস্তাগুলো দিয়ে দিনে এবং রাতে অনেক বার চলাচল করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। কয়েকদিন আগেই দিনের বেলায় এলাকার কিছু অসাধু ব্যক্তি চুরি করে রাস্তার মরা গাছ কাটতে গিয়ে নিশ্চিন্তপুর গ্রামের এক মেয়ে শিক্ষার্থী রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক আহত হয়।

আরও পড়ুন

এছাড়া বেশ কয়েকদিন পূর্বে বাসুল ডাঙ্গা মোড়ের অদূরে সাপাহার-গোদাগাড়ী হাইওয়ে রাস্তায় রাতের বেলায় আকস্মিক একটি গাছ ভেঙে পড়লে পথচারী ও যানবাহনগুলো ডাকাত রাস্তায় গাছ ফেলেছে ভেবে থানা পুলিশে সংবাদ দেয়। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় কোন চোর বা ডাকাত নয় বাতাসে রাস্তার পাশের মরা গাছ ভেঙে রাস্তায় পড়ে রাস্তা বেরিকেড হয়ে গেছে।

উপজেলাবাসী তথা ওই পথগুলো দিয়ে হরহামেশা চলাচলকারী ও যানবাহন চালকরা দ্রুত রাস্তার পাশের এই ভয়ংকর অবস্থায় দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো কর্তন করে সর্বস্তরের জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোমান রিয়াজ অচিরেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, এলজিইডি ও বন কর্মকর্তাদের নিয়ে মিটিং করে মরা গাছগুলি কর্তনের আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ

দিনাজপুরের বিরলে ঘূর্ণিঝড়ে কাঁচা ঘর-বাড়ি গাছ ও ফসলের ব্যপক ক্ষতি 

দ্রুত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি নাহিদ ইসলামের

সংসদে জাতীয় সংগীতের সময় বসে থাকা নিয়ে হান্নান মাসউদের ব্যাখা

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

নেত্রকোনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু